নতুন পাখি পেল বাংলাদেশ
ন তুন পাখি পেল বাংলাদেশ । পাখিটির নাম সাইক্সের-রাতচরা। বাংলাদেশ বার্ড ক্লাব ও চার ব্রিটিশ পাখি বিশেষজ্ঞ দল গত ফেব্রুয়ারি মাসে রাজশাহীর পদ্মার চরে পাখিটি আবিষ্কার করেন। পাখি বিশেষজ্ঞদের হিসাবমতে, বাংলাদেশ এমনকি ভারতের পশ্চিমবঙ্গেও এর আগে কেউ এই পাখি দেখেননি। এই আবিষ্কারের মাধ্যমে জানা গেল, বিশ্বে এই বিশেষ পাখির বিচরণ এলাকা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সম্প্রতি এই এলাকায় সারা পৃথিবীতে বিপন্ন ও বিরল কয়েক জাতের পাখির সন্ধান মিলেছে।