Posts

Showing posts with the label SPORTS

মুশফিকের ‘নতুন দিন’, হেরাথের ‘নতুন চ্যালেঞ্জ’

Image
টেস্টে বোলিংয়ের স্মৃতিতে প্রায় ধুলো পড়তে বসেছে, তবু এ ম্যাচে মোস্তাফিজের ওপর দৃষ্টি থাকবে সবার। কাল গলে অনুশীলনে বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশও বাড়তি মনোযোগ দিয়ে দেখছেন মোস্তাফিজকে l  দল ঘোষণার সময় বাংলা দেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছিলেন, ‘শ্রীলঙ্কাকে আমরা খাটো করে দেখছি না।’ এ কথার মানে কি এই নয় যে, বাংলাদেশ এখন প্রবল কোনো প্রতিপক্ষের সামনেও নিজেদের যথেষ্ট শক্তিশালী ভাবতে পারছে? শ্রীলঙ্কার গলে এসে কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়ে দিলেন, ‘এবার আমাদের খুব ভালো একটা সুযোগ।’ তার মানে বাংলাদেশ দল এখন যে অবস্থায়, তাতে এখানে এবার জয়টা উচ্চাশা নয়। প্রায় একই সঙ্গে ম্যানেজার খালেদ মাহমুদ সোজাসাপটা বলে দিলেন, ‘আমাদের দল খেলবে জয়ের লক্ষ্যে।’